অস্ত্র মামলার ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য

চট্টগ্রাম ব্যুরো
২৮ অক্টোবর ২০১৬, ০৫:০৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ০৮:২৬

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য্য হয়েছে আগামী ১৩ নভেম্বর।
মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালত পরবর্তী শুনানির এ তারিখ ধার্য্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
অস্ত্র আইনে দায়ের করা এ মামলায় চার্জশিটভুক্ত দুই আসামি হলেন এহতেসানুল হক ভোলা ওরফে বোলাইয়া ও তার সহযোগী মনির হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বলেন, আদালত আসামিদ্বয়ের জামিন আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির এ দিন ধার্য করেন।
এর আগে চলতি বছরের ২৮ জুন চট্টগ্রাম নগরীর বাকালিয়া থেকে ভোলা ও মনিরকে একটি ৬.৭৫ বোরের পিস্তল ও ০.৩২ রিভলবারসহ আটক করে বাকালিয়া থানা পুলিশ। পুলিশ ধারণা করছে চলতি বছরের ৫ জুন এ অস্ত্রগুলো মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে।

এ দুই ব্যক্তি আটক হওয়ার পর চট্টগ্রাম পুলিশ গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) মো. কামরুজ্জামান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান