গুলিস্তানে উচ্ছেদ: হকারদের মামলা দায়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ০৫:০৯আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ০৫:০৯

গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পল্টন থানায় হকাররা একটি মামলা দায়ের করেছেন। সোমবার সন্ধ্যা ৬টায় মো. সিরাজ নামের একজন হকার উচ্ছেদের সময় দাঙ্গা, মারপিট ও আগ্নেয়াস্ত্র নিয়ে লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

গুলিস্তানে হকার উচ্ছেদ পল্টন থানা ডিউটি অফিসার উপ পরিদর্শক মনিরুজ্জামান মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হকারদের পক্ষে এজাহারে লুটপাট, মারপিট, দাঙ্গা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ করা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গুলিস্তানের ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদ করে ডিএসসিসি। এই উচ্ছেদ কাজে লাঠিসোটা বহনকারী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা সিটি করপোরেশনকে সহায়তা করে। এ সময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের হাতে পিস্তল দেখা যায়।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম