মহানগর নাট্যমঞ্চের জায়গা পাচ্ছেন গুলিস্তানের হকাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৬, ১৫:০৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৮:০১

হঠাৎ হকারমুক্ত গুলিস্তান (পুরনো ছবি) রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকার সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে অবশেষে পার্শ্ববর্তী মহানগর নাট্যমঞ্চের (কাজী বশীর মিলনায়তন) খালি জায়গায় হকারদের স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে বসেই হকাররা ব্যবসা করতে পারবেন। তবে এ স্থানান্তর হবে সাময়িক। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা হলে হকারদের এ স্থান ছাড়তে হবে। মহানগর পুলিশের সঙ্গে আলোচনার করে শিগগির্রই হকার স্থানান্তরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে প্রায় দেড় ঘণ্টার জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার দুপুরে নগরভবন মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। মেয়র তাতে সভাপতিত্ব করেন।

মেয়র বলেন, 'গুলিস্তান, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় জরিপ চালিয়ে আমরা দুই হাজার ৫০৬ জন হকার পেয়েছি। তাদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, ব্যবসার ধরণ ইত্যাদি তথ্যসম্বলিত ডাটাবেইস তৈরি করা হয়েছে। সেই ডাটাবেইস অনুযায়ী আমরা মহানগর নাট্যমঞ্চের খালি জায়গায় তাদের অস্থায়ীভাবে কর্মসংস্থানের সুযোগ করে দেব।’

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘মহানগর নাট্যমঞ্চ সংলগ্ন যে খালি জায়গা রয়েছে সেটা পার্ক না। সিটি করপোরেশনে এটা নাট্যমঞ্চের খালি জায়গা হিসেবে চিহ্নিত। আশা করি সেখানে আড়াই হাজার হকারের বসার ব্যবস্থা হয়ে যাবে। যদি জায়গা না হয় তাহলে পরে সেটা দেখা হবে। নগরবাসীর চলাচলের সুবিধার জন্য আমরা গুলিস্তানের ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে চাই।’

মেয়র বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে দিনক্ষণ ঠিক করে হকারদের নতুন জায়গায় স্থানান্তর করা হবে। ওই দিন ঢাকার সব জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতে গুলিস্তানের ফুটপাত-সড়ক দখলমুক্ত ঘোষণা করা হবে। এরপর যাতে আর কেউ ফুটপাত-সড়কে বসতে না পারে, সে জন্য কর্মকৌশলও ঠিক করা হবে।’ এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সভায় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা অংশ নেন।

/ওএফ/এআরএল/

আরও পড়ুন: 

চীন-বাংলাদেশ সম্পর্ক: উচ্চতায় টিকে থাকাটা বড় চ্যালেঞ্জ

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান