সব ধর্মের প্রতিনিধি নিয়ে সম্প্রীতি কমিটি গঠনের নির্দেশ আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৬, ২০:০৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ২০:১৩





মতবিনিময় সভায় আইজিপি এ কে এম শহীদুল হক সব ধর্মের প্রতিনিধি নিয়ে ‘সম্প্রীতি কমিটি’ গঠনের জন্য সারাদেশের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এ কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। সর্বাত্মকভাবে নাসিরনগরের মতো ঘটনা প্রতিরোধ করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান। রবিবার দুপুরে পুলিশ সদর দফতরে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় আইজিপি এই নির্দেশ দেন। 
আইজিপি বলেন, ‘‘নাসিরনগরের ঘটনা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। একটি মহল অপপ্রচার চালিয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র করছে। এসব ঘটনায় আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সরকারও এ ব্যাপারে সজাগ ও তৎপর রয়েছে।’’ জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা জানিয়ে আইজিপি বলেন, পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে। আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। দেশের যেকোনও স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, মাঠপর্যায়ের পুলিশ প্রশাসনকে এ ধরনের ঘটনা প্রতিরোধে সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা প্রদান, নাসিরনগরের ঘটনায় স্থানীয় প্রশাসনের দায়দায়িত্ব নিরূপণ, মামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করার দাবি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতারা। একইসঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা সংক্রান্ত মামলাগুলো মনিটরিং করার জন্য পুলিশ সদর দফতরে একটি মনিটরিং সেল গঠনেরও দাবি জানান তারা।
সভায় বিগত তিন বছর দেশের বিভিন্নস্থানে সংঘটিত এ ধরনের মামলার অগ্রগতি তুলে ধরেন আইজিপি। তিনি বলেন, ‘সব ধর্মই শান্তি ও সম্প্রীতির কথা বলে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অনাকাঙ্ক্ষিত ঘটনা ধর্মীয় অপব্যাখ্যার সৃষ্টি। এ সব ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবির অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, এসবি’র ডিআইজি মাহবুব হোসেন, সিআইডি ডিআইজি ভানুলাল দাস, পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার, সিটি এসবির ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড প্ল্যানিং বিভাগের ডিআইজি এ কে এম শহিদুর রহমান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. আনোয়ার লতিফ খান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের, সহ-সভাপতি রনজিত কুমার বড়ুয়া ও মহাসচিব ড. প্রণব কুমার বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত সেন দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, চট্টগ্রামের বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদেও যুগ্ম সচিব শ্যামল কুমার পালিত, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, সংস্কৃতিকর্মী পীযূষ বন্দোপ্যাধায় ও ড. অরূপ রতন চৌধুরী, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক বর্তমান পত্রিকার উপদেষ্টা সম্পাদক স্বপন কুমার সাহা, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, দৈনিক আমাদের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন বাংলার নির্বাহী সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী ও কাজল দেবনাথসহ প্রমুখ।
জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের