৭ম বারের মতো পুরস্কৃত হলো রামপুরা ট্রাফিক জোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৬, ২০:২৬আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২০:২৯

পুরস্কৃত হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা ট্রাফিক জোন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা ট্রাফিক জোন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সপ্তমবারের মতো পুরস্কৃত হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার অক্টোবরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ট্রাফিক বিভাগের এ জোনকে পুরস্কৃত করা হয়।

রামপুরা ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর আলম ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

এসি জাহাঙ্গীর আলম জানান, গত বছরের ২৩ সেপ্টেম্বর রামপুরা ট্রাফিক জোন গঠন করা হয়। এরপর থেকে ট্রাফিকিংয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জনসেবায় ধারাবাহিকভাবে বিভিন্ন কৌশল অবলম্বন, ব্যতিক্রমী, সৃষ্টিশীল ও ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন কার্যকরী উদ্যোগের মাধ্যমে ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগে ৯ বার এবং ডিএমপির পক্ষ থেকে ৭ বার শ্রেষ্ঠ ট্রাফিক জোন নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, রামপুরা ট্রাফিক জোনের প্রত্যেক সদস্য মানুষকে আন্তরিক ও সৃষ্টিশীল সেবা প্রদানে উৎসাহ নিয়ে কাজ করছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

/জেইউ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান