পল্লবীতে পাশাপাশি দুই ভবন থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৫:৫৪আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:২৬

পল্লবী রাজধানীর পল্লবীতে পাশাপাশি দুই ভবনের দুইটি বাসা থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে একটি ঘটনার সঙ্গে অন্যটির কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে পল্লবীর ওয়াপদা কলোনির ৪ ও ৫ নম্বর ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. করীম (২৬) ও মোসাম্মৎ শাকিলা (১৭)।
পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুলতানা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক ধারণা দু’জনই আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, দুজনেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। করীম বিবাহিত। তার স্ত্রী রয়েছে। অপরদিকে শাকিলা তারা বাবা মায়ের সঙ্গে থাকতো। একই দিনে পাশাপাশি দুটি ঘটনা ঘটলেও পুলিশ এখনও এদের মধ্যে কোনও সম্পৃক্ততা পায়নি বলেও জানান।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক