মতিঝিলে হ্যান্ডকাফসহ চার ভুয়া ডিবি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৬, ১৯:০২আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৯:০২

মতিঝিলে হ্যান্ডকাফসহ চার ভুয়া ডিবি আটক রাজধানীর মতিঝিল থানার দিলকুশা এলাকা থেকে চার ভুয়া ডিবি আটক করেছে ওই থানা পুলিশ। তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত দুইজোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। মতিঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নিশাত জাহান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

সোমবার বিকালে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, শহীদ (৩৪), ইউসূফ কাজী (৫৫), মানিক মিয়া (২৮) ও আব্বাস মিয়া (২৪)।
এসআই বলেন, ‘বিকালে তারা চারজন দিলকুশা এলাকায় সাধারণ মানুষকে তল্লাশি করে যার কাছে যা পেয়েছে তা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে ওই চারজনকে আটক করে। তাদের কাছ থেকে দুই জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।’
তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
/এআরআর/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম