রামপুরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ০৫:৫২আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৫:৫৪

বন্দুকযুদ্ধ

রাজধানীর রামপুরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে রামপুরা বালুর মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন শ্রী পবিত্র সমাদ্দার ও আলী স্বপন।

রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিহতদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল মর্গে পাঠিয়েছেন।

তিনি জানান, র‌্যাব-৩ এর একটি অভিযানিক দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে তিনিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তবে পরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিবিদ্ধ পবিত্র সমাদ্দার ও আলী স্বপন ওরফে ছিনতাই স্বপনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে তাদের মৃত্যু হয়।

/জেইউ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম