কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৪২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৪

মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
রবিবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারাঅধিদফতরের অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কর্নেল ইকবাল হাসান বলেন, ‘তিনি (মান্না) আদালত থেকে জামিন পেয়েছেন। আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর পর তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’
সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচণা দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানায় মামলা করে পুলিশ। এর আগে গত বছরের ২৩ ফেব্রুয়ারি তাকে বনানীর বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার। এর একদিন পর ২৪ ফেব্রুয়ারি র্যা ব তাকে গুলশান থানায় হস্তান্তর করে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে মান্নার মোবাইলে কথা বলার একটি অডিও প্রকাশ হয় গত বছর। ওই অডিও নিয়ে দেশ-বিদেশে সমালোচনা হয়।

/এআরআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের