মা ও ভাইয়ের ডাকেই আত্মসমর্পণ মেজর জাহিদের স্ত্রী’র

নুরুজ্জামান লাবু
২৪ ডিসেম্বর ২০১৬, ১১:২৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:১৩

আশকোনায় পুলিশের অভিযান বারবার মা ও ভাইয়ের আহ্বানের পরই আত্মসমর্পণে রাজি হন নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা। নিজের সন্তান এবং আরেক জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তানকে নিয়ে আশকোনার ওই বাড়ি থেকে তিনি বের হয়ে আসেন।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা জানান, শনিবার ভোর রাত থেকে রাজধানীর আশকোনায় ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ওই ভবনের ভেতরে মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও সন্তান, এর আগে নিহত জঙ্গি তানভীর কাদরির ছেলে আদর ও মাইনুদ্দীন নামে এক জঙ্গি রয়েছে বলে ধারণা করছিলেন তারা।   জেবুন্নাহার শিলা

সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমপর্ণ করতে বলা হয়। প্রথমে তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় সোয়াত টিম অভিযান শুরু করে। এরইমধ্যে জেবুন্নাহার শিলার মা ও ভাইকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। শিলার মা হ্যান্ড মাইকে তাকে ডাকতে থাকেন। বারবার আত্মসমর্পণের অনুরোধ জানানোর পরই তারা বাইরে আসে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

সিটিটিসির এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ওই বাড়ির মধ্যে আরও ২-৩ জন জঙ্গি থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এখনও অভিযান চলছে।

আরও পড়ুন- আশকোনায় অভিযান: সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণ

/এনএল/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী