তিন দিন পর ডিএনসিসি মার্কেট থেকে জীবিত ছাগল উদ্ধার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ২২:৩৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ২২:৪৬

ডিএনসিসি মার্কেট থেকে উদ্ধার হওয়া নয়টি ছাগল রাজধানীর গুলশানের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাঁচা মার্কেটে আগুন লাগার ৬৬ ঘণ্টা পর ভেতর থেকে নয়টি জীবিত ছাগল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনের প্রচণ্ড উত্তাপ থাকা সত্ত্বেও ছাগলগুলো বেঁচে ছিল প্রায় তিন দিন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোশতাক আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ছাগলের মালিক কারা তা জানা যায়নি।
ডিএনসিসি মার্কেট থেকে উদ্ধার হওয়া ছাগল পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কাঁচাবাজারের মাংসের দোকানি হয়তো ছাগলগুলো এনে রেখেছিলেন। তাকে খুঁজে বের করে ছাগলগুলো তার হেফাজতে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তারা।
প্রসঙ্গত, গত সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ডিসিসির কাঁচা ও পাকা মার্কেটে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। তবে আগুন সম্পূর্ণভাবে নেভে আরও কয়েক ঘণ্টা পর। এরই মধ্যে বুধবার সকাল থেকে কাঁচাবাজারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।
ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ছয় শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

/এনএল/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের