স্কুলছাত্রীর গোপন ছবি ইন্টারনেটে প্রকাশের অভিযোগে যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ০৪:১৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ০৪:২০

গ্রেফতার স্কুলছাত্রীর গোপন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে মোরশেদ হাসান তানভীর (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার তাকে রাজধানীর জিগাতলা থেকে গ্রেফতার করা হয়। সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য জানান।

সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার জানান, গত ৩ জানুয়ারি হাজারীবাগ থানায় স্কুলছাত্রীর পরিবারে পক্ষ থেকে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়, তানভির প্রেমের সম্পর্ক করে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এই সুযোগে ভিকটিমের গোপন ছবি তুলে নেয়।প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তানভীরে সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভিকটিম। এতে ক্ষিপ্ত হয়ে বেশ কিছুদিন তার কাছে থাকা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে তানভীর। এক পর্যায়ে সে ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। এছাড়া নিজের  ফেসবুক আইডি ও ভুয়া আইডি থেকে বিভিন্ন পোস্ট দিয়ে ভিকটিমকে উত্ত্যক্ত করতে থাকে।

এদিকে গোপন ছবি প্রকাশের পর ভিকটিমকে স্কুল থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। পরবর্তী সময়ে এ ঘটনায় পরিবার থেকে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

গত ৯ জানুয়ারি সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের একটি দল আসামি তানভীরকে জিগাইতলা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নিজের ব্যবহৃত মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়।

অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।’

 আরও পড়ুন: এমপি লিটন ও মামুন হত্যা একইসূত্রে গাঁথা

/আরজে/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান