শুল্ক আইন লঙ্ঘন করায় মিসরের বিদায়ী রাষ্ট্রদূতের গাড়ি জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৭, ২০:৫৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২১:০৯

মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জতের গাড়ি শুল্ক আইন লঙ্ঘন করায় মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জতের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
শুল্ক গোয়েন্দারা জানান, মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল রেনজ রোভার গাড়িটি বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় তিনি শুল্ক আইন অনুযায়ী গাড়িটি নিয়ে যাননি। গাড়িটি বারিধারার একজন ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন।
ড. মইনুল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কূটনৈতিক সুবিধায় নিয়ে আসা বিলাসবহুল রেনজ্ রোভার গাড়িটি ব্যবহারে শুল্ক আইন মানেননি মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত। গোপন সূত্রে তারা খবর পাই শুল্ক আইন অমান্য করে তিনি গাড়িটি রাজধানীর বারিধারার এক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন। রবিবার ওই ব্যবসায়ীর বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়। গাড়িটির বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম