বাবার দাফনে অংশ নেওয়ার পথে মলম পার্টির খপ্পড়ে ছেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ২৩:২৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৩:৪৭

মলম পার্টির শিকার হয়ে আহত মো. মানিক কর্মস্থল চট্টগ্রাম থেকে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে মো. মানিক (৩২) রওনা দিয়েছিলেন বাড়ির উদ্দেশে। পথে রাজধানী ঢাকায় এসে মলম পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়েছেন তিনি। আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে তারপর রওনা দিয়েছেন বাড়ির পথে। এ ঘটনা ঘটেছে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে।
মো. মানিক বাংলা ট্রিবিউনকে জানান, তিনি চট্টগ্রামের একটি বালুর গদিতে চাকরি করেন। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারীর রাজিবপুরে। তার বাবা আবুল হোসেন মাস্টার মারা যান শুক্রবার বিকাল ৪টার দিকে।
বাবার মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই মানিক চট্টগ্রাম থেকে রওনা দেন। রাত ১০টার দিকে তিনি পৌঁছান রাজধানীর যাত্রাবাড়ীতে। সেখানে বাস থেকে নেমে তিনি মহাখালী বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে চড়েন। কিছুদূর যাওয়ার পরই সিএনজিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে সিএনজি থামান চালক। এসময় দুই পাশ থেকে দুইজন সিএনজিতে চড়েন।
মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিএনজিতে দুইজন উঠেই আমাকে ভয় দেখায় এবং সঙ্গে সঙ্গেই আমার চোখে স্প্রে করে দেয়। তারা আমার কাছে থাকা ১৬ হাজার টাকা ও মোবাইল সেটটি জোর করে নিয়ে নিয়ে আমাকে রাস্তায় ফেলে দেয়।’
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আরিফ ও আবির নামের পথচারী দুই শিক্ষার্থী কর্তব্যরত পুলিশের সহায়তায় মানিককে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

বাচ্চু মিয়া বলেন, ‘চিকিৎসায় মানিক সুস্থ হয়ে উঠেছে। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার কাছে কোনও টাকা ছিল না। তার এই মানবিক ঘটনার কথা শুনে হাসপাতালে উপস্থিত অনেকেই তাকে অর্থ সহযোগিতা করে বাড়ি যাওয়ার সুযোগ করে দিয়েছে।’

আরও পড়ুন-
কেন অপরাধে জড়াচ্ছে কিশোররা!

রাজধানীতে পাসপোর্ট প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম