নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ২২:২২আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২২:২২

লাশ উদ্ধার রাজধানীর বংশালে নিখোঁজ হওয়ার দুইদিন পর এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত ওই স্কুলছাত্রের মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
জানা গেছে, নিহত স্কুলছাত্রের নাম সৈকত (১২)। তার বাবা মো. শাহেদ আলী। বংশালের আগামসি লেনে তাদের বাড়ি। সৈকতের বাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে সৈকতের কোনও খোঁজ আমরা পাইনি। ওর নিখোঁজের ঘটনায় শুক্রবার (২০ জানুয়ারি) বংশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। আজকে ওর মৃতদেহ পেয়েছে ফায়ার সার্ভিস।’
ফায়ার সার্ভিসের বংশাল স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে বংশালের ৩৬ ও ৩৬/১ নম্বর বাসার মাঝখানের সামান্য ফাঁকা জায়গা থেকে সৈকতের মৃতদেহ উদ্ধার করেছি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত সাড়ে ৯টায় সৈকতের মৃতদেহ এখানে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ওই কিশোরের মৃত্যুর কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট থানা এ ঘটনা খতিয়ে দেখবে।’
/এআইবি/টিআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের