রাজধানীতে চালককে কুপিয়ে প্রাইভেটকার ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৬

ছিনতাই রাজধানীর কলাবাগান এলাকায় লাজ ফার্মাসির সামনে চালককে কুপিয়ে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গাড়িটি ঘটনাস্থলে পার্ক করা অবস্থায় ছিল। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ঘটনার পর সকাল সাড়ে ৬টার দিকে কে এম রানা নামের ওই আহত চালককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।  রানার গ্রামের বাড়ি রাজশাহীতে, বাবার নাম আব্দুল মালেক। ঢাকায় তেজগাঁও মহাখালি মেট্রোপলিটন হাসপাতালের পেছনে রহমান সাহেবের গ্যারেজে থাকেন তিনি।

রানা জানান, বৃহস্পতিবার ভোরে কলাবাগান থানাধীন এলাকায় লাজ ফার্মার সামনে গাড়ি পার্ক করা অবস্থায় ছিল। ওই সময় চার-পাঁচজন ছিনতাইকারী পিকআপে করে এসে ধারালো ছুরি দিয়ে তার পিঠে ও বাম পায়ের পেছনে উরুতে আঘাত করে। এ সময় তার কাছে থাকা নগদ প্রায় আট হাজার টাকা ও প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। পরে মাসুদ নামের আরেক গাড়িচালক তাকে ঢামেকে নিয়ে আসেন। চুরি যাওয়া গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ, ৮২৭৫ ।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে আহত গাড়িচালক কলাবাগান থানায় অভিযোগ করতে গেছেন বলেও জানান তিনি।

/এআইবি/এফএস/

আরও পড়ুন- 

রোহিঙ্গা পুনর্বাসন: ঠেঙ্গারচর কি প্রস্তুত?

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম