ভাষানটেকে প্রতিপক্ষের হামলায় তরুণ লীগ নেতা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১০

ভাষানটেকে প্রতিপক্ষের হামলায় তরুণ লীগ নেতা আহত রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী তরুণ লীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন। তার নাম আবুল হোসেন মিয়া (৫৫)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন আওয়ামী তরুণ লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক।
আহতের নাতি উজ্জল জানান, আবুল হোসেন ভাষানটেক থানার দামালকোট বস্তিতে থাকেন। তিনি দামালকোট মোড়ে মুদির ব্যবসা করেন। তরুণ লীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত। সোমবার বিকাল ৫টার দিকে স্থানীয় সন্ত্রাসী শওকত ধারালো অস্ত্র দিয়ে আবুলের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে কুপিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা চলে যায়। তাকে উদ্ধার করে রাত সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শওকতের সঙ্গে আবুলের কী নিয়ে বিরোধ ছিল তা স্পষ্ট জানাতে পারেননি উজ্জল।
এদিকে আওয়ামী তরুণ লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আজিজুর রহমান স্বপন বলেন, আবুল হোসেন মিয়ার ওপর হামলাকারী শওকত একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকার মানুষের ওপর দীর্ঘদিন নির্যাতন চালিয়ে আসছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিষয়টি ভাষানটেক থানা পুলিশকে জানানো হয়েছে।
/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী