খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৭

বন্দুকযুদ্ধ রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে খোরশেদ আলম সোহেল (৩৪) নামে এক যুবক আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার ভোরে ডিবি পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় খোরশেদ নামে একজন গুলিবিদ্ধ হয। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় ছিনতাই ও চাঁদাবাজির মামলা রয়েছে।
/এআরআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের