ফ্লাইওভার থেকে বাসস্টেশন অপসারণের রিট খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২

ফ্লাইওভার থেকে বাসস্টেশন অপসারণের রিট খারিজ রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে বাসস্টেশন ও ফ্লাইওভারে ওঠার সিঁড়ি অপসারণের জন্য নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আইনজীবী সাইফুল ইসলাম উজ্জল। স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ মোট ১২ জনকে রিটে বিবাদী করা হয়।

রিটকারী আইনজীবী সাইফুল ইসলাম জানান, ‘যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওঠার জন্য ৬ থেকে ৭টি সিঁড়ি ও বাসস্টেশন আছে। এসব স্টেশনে বাস ও লেগুনা থামিয়ে যাত্রী ওঠানামার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। গত কয়েকমাসে ফ্লাইওভারের ওপরে ১০ জনের বেশি লোক মারা গেছেন। এছাড়া বাসস্টেশন থাকার কারণে প্রায়ই যানজট থাকে।’ তিনি জানান, ‘বাসস্টেশন বন্ধ ও সিঁড়ি অপসারণ চেয়ে গত ১৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল।’

/এমটি/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম