বনানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৪

বনানী রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শাহারুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বনানীর বি ব্লকের ১৩ নম্বর রোডের ১২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের সহকর্মী মো. শাহজাহান জানায়, নির্মাণাধীন ৮ম তলা ভবনের তৃতীয় তলায় দুপুরে কাজ করার সময় সে নিচে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কল্যাণপুরের বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৪টায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে, বলেও জানান তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।’

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের