ধানমন্ডিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৭

ধানমন্ডি রাজধানীর ধানমন্ডিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ধানমণ্ডি ৭/এ রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা পৌনে তিনটার দিকে ওই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী সীমান্ত জানান, ধানমন্ডির ৭/এ রোডের একটি বাড়িতে ৮ তলা ভবনের পাইলিংয়ের কাজ চলছিলো। হাওলাদার কোম্পানির অধীনে তারা সেখানে কাজ করছিলেন। সাইফুল ইসলাম শুক্রবার দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক মোটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি আরও জানান, পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা পৌনে তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুল ইসলাম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কদমশহর গ্রামের সাদা মিয়ার ছেলে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী