রাজশাহী থেকে ঢাকায় এসে দুর্ঘটনায় মেয়েকে হারালেন মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৯

নিহত মেডিক্যাল শিক্ষার্থী সাদিয়া
রাজধানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি উল্টে এক মেডিক্যাল শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে তার মা। বংশাল থানাধীন নয়াবাজারে শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেডিক্যাল শিক্ষার্থীর নাম সাদিয়া হাসান (২২)। তিনি বেসরকারি ন্যাশনাল মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।

সাদিয়ার মা শাহীন সুলতানা জলি (৪৫) জানান, রাজশাহীর রাজপাড়া হরগ্রাম বাজারে নিজেদের গ্রামের বাড়ি থেকে মেয়েকে নিয়ে ঢাকায় এসে পৌঁছান আজ। ট্রেনে করে ভোরে কমলাপুরে নামেন। রেলস্ট্রেশন থেকে সিএনজিতে করে মেডিক্যাল কলেজে যাচ্ছিলেন। নয়াবাজার নর্থসাউথ রোডে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাদের সিএনজি উল্টে যায়। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাড়ির এসআই বাচ্চু মিয়া জনান, প্রাথমিক চিকিৎসার পর সাদিয়ার মাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাদিয়ার ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ঢামেকে ছুটে আসেন ও কান্নাকাটিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

/এআইবি/এফএস/

আরও পড়ুন- 


নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের