ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৭

ওয়ারী রাজধানীর ওয়ারী থানার টিকাটুলিতে দোকানের সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আব্দুল হক (২৬)। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের সহকর্মী আলামিন জানান, তারা শান্তিনগরের ব্রাইট নিউসাইনে কাজ করেন। টিকাটুলির র্যা ক্স ফ্যাশনের একটি ডিজিটাল সাইনবোর্ডের অর্ডার ছিল। সোমবার দুপুর আড়াইটার দিকে ওই প্রতিষ্ঠানে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল হক। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিকাল সাড়ে তিনটায় ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই শাহ আলম জানান, চার ভাই এক বোনের মধ্যে আব্দুল হক সবার বড়। গত দুইমাস আগে তিনি বিয়ে করেন। তার বাবার নাম দেলোয়ার হোসেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চন্দনপোড়া গ্রামে তাদের বাড়ি। আব্দুল হক নয়াপল্টনে বিএনপি অফিসের কাছে একটি মেসে থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম