অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাইভেটকার চালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৭

নিহত প্রাইভেটকার চালক আব্দুল আজিজ আশুলিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে আব্দুল আজিজ (৬৫) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আব্দুল আজিজ পরিবারের সঙ্গে রাজধানীর কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুর এলাকায় থাকতেন।
নিহতের ছেলে রাজন বাংলা ট্রিবিউনকে জানান, গতকাল সকালে প্রাইভেটকারে যাত্রী নিয়ে আশুলিয়া নন্দন পার্কের ওদিকে যান। দুপুরের পর সেখান থেকে স্থানীয়রা আমাদের মোবাইলে ঘটনা জানায়। আমরা গিয়ে বাবাকে অচেতন অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করি। পরে রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহতের আরেক ছেলে সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবার প্রাইভেটকারটি এখনও পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই বাবা অচেতন ছিলেন। কি হয়েছে বিষয়টি আমরা এখনও বুঝতে পারিনি।’

/এআইবি/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম