কিশোরী গৃহপরিচারিকা গুমের অভিযোগে রাজউক প্রকৌশলীকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ১২:০৯আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১২:১২

আইন-আদালত ১২ বছর বয়সী এক কিশোরী গৃহপরিচারিকাকে ৩ মাস গুম করে রাখার অভিযোগে রাজউকের প্রকৌশলী আসাদুজ্জামানকে তলব করেছেন হাইকার্ট। ৪ এপ্রিল তাকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

কিশোরী গৃহপরিচারিকাকে গুম করে রাখার অভিযোগ এনে আসাদুজ্জামানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছিল। আদালত জয়দেবপুর থানাকে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ারর নির্দেশ দেন।  কিশোরী গৃহপরিচারিকা গুম সংক্রান্ত একটি দৈনিকে প্রকাশিত সংবাদ আইনজীবী শাহানারা বেগম আদালতের নজরে আনলে এই নির্দেশ দেন আদালত।

এ প্রসঙ্গে আইনজীবী শাহানারা বেগম বলেন, ‘প্রকাশিত সংবাদে বলা হয়েছে, রহস্যজনকভাবে আজিদার নিরুদ্দেশ বা নিখোঁজের বিষয়টি তার পরিবারকে জানাননি গৃহকর্তা প্রকৌশলী আসাদুজ্জামান। অভিযুক্ত প্রকৌশলী আসাদুজ্জামানের কর্মস্থলে তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের কারণে তাকে বর্তমানে সাময়িক বরখাস্ত করে রেখেছে রাজউক।’

/এমটি/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী