মুসা বিন শমসেরকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৮:৫৩আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৮:৫৬

মুস বিন শমসের জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার গাড়ি ব্যবহার করার অভিযোগে মুসা বিন শমসেরকে তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।  বৃহস্পতিবার তার বরাবর পাঠানো এক চিঠিতে তাকে শুল্ক গোয়েন্দা অধিদফতরে তলব করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালকের পক্ষে মুসা বিন শমসেরকে চিঠি দেন সহকারী পরিচালক দিপা রানী হালদার। গত মঙ্গলবার ধানমন্ডির একটি বাড়ি থেকে মুসা বিন শমসেরের কালো রংয়ের রেঞ্জ রোভার গাড়িটি আটক করেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য তদন্তের প্রয়োজনে তাকে তলব করা হয়েছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৩টায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাকরাইলের সদর দফতরে হাজির হতে বলা হয়েছে তাকে। একইসঙ্গে গাড়িটি যার নামে ভোলার বিআরটিএ থেকে নিবন্ধন (নং- ভোলা-ঘ-১১-০০৩৫) নেওয়া হয়েছে, সেই ফারুকুজ্জামান চৌধুরীকেও একইদিন শুল্ক গোয়েন্দা অধিদফতরে হাজির থাকতে বলা হয়েছে।

/জেইউ/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম