গারো তরুণী ধর্ষণ মামলায় আবারও রিমান্ডে রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৭, ১৮:২২আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৮:২৩

আইন-আদালত গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় বাড্ডা থানার দায়ের করা মামলায় প্রধান আসামি রাফসান হোসেন রুবেলকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপু এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক মো. শরিফ আহম্মেদ এই তথ্য জানান।

এর আগে গত বছরের ১৫ নভেম্বর আদালত রুবেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার দউপ-পরিদর্শক মো. শাহিনুর রহমান আসামি রুবেলকে কারাগার থেকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে,  গারো তরুণী ধর্ষণের ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, তাদের নাম ঠিকানা জেনে গ্রেফতারের জন্য আসামিকে পুনরায় নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।’ শুনানী শেষে  আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিআরও মো. শরিফ আহম্মেদ জানান, ‘সোমবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক তদন্ত কর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ এপ্রিল দিন রাখেন।’

গত বছরের ১২ নভেম্বর রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেলকে গ্রেফতার করে র‌্যাব।

পরে গত বছরের ১৫ নভেম্বর আদালত রুবেলকে এ মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ নভেম্বর দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার তিন নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে এক গারো তরুণীকে ডেকে নিয়ে যায় রুবেল। ওই তরুণীকে প্রাণের ভয় দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে দুই সহযোগীসহ ধর্ষণ করে সে। ধর্ষণের পর ওই তরুণীর হবু স্বামীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা।

ওই ঘটনায় রুবেলকে প্রধান আসামি করে বাড্ডা থানায় মামলা করেন ওই গারো তরুণী।  

 এসআইটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম