অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৭, ১৯:৫৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ২০:১৩

অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ রাজশাহীর বাগমারা এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি আবু তাহের মো সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জালাল উদ্দিন বাগমারা উপজেলার অবৈধ পুকুর খনন বন্ধে ভূমি মন্ত্রণালয়ের সচিব, রাজশাহীর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহী পুলিশ সুপারকে আইনি নোটিশ পাঠান। তারা কোনও কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় রবিবার তিনি একটি রিট দায়ের করেন। রিটে বলা হয়, ভূমি ব্যবহার নীতিমালা লঙ্ঘন করে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় আবাদি উর্বর কৃষি জমি নষ্ট করে শত শত হেক্টর জমিতে পুকুর খনন করা হচ্ছে। এর মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তন করায় কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।

 /এমটি/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম