সাংবাদিক অখিল পোদ্দারসহ দুইজনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৭, ২২:০১আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ০০:৩৭

সাংবাদিক অখিল পোদ্দার মানহানির মামলায় একুশে টেলিভিশনের সাংবাদিক অখিল পোদ্দারসহ দুই সাংবাদিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতের বিচারক মাজহারুল ইসলাম এ রায় দেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালান নিয়ে ২০১৩ সালের ২১ নভেম্বর একুশে টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার করা হয়। এতে মানহানির অভিযোগে ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি একুশে টেলিভিশনের মালিক আবদুস সালাম, প্রতিবেদক অখিল পোদ্দার ও ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের তখনকার অতিরিক্ত ডিআইজি হাসান উল হায়দার। আদালত আবদুস সালাম বাদে অন্য দুইজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন।
এ মামলায় আজ সোমবার অখিল পোদ্দারের তিন মাস ও ইলিয়াস হোসেনের ছয় মাস কারাদাণ্ড দেন আদালত। তবে রায় ঘোষণার পর আপিল করার শর্তে আদালত অখিল পোদ্দারের জামিন আবেদন মঞ্জুর করেন। অন্যদিকে ইলিয়াস হোসেন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তার বিষয়ে আদালতে একটি আবেদন করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান অখিল পোদ্দার।
অখিল পোদ্দার বাংলা ট্রিবিউনকে জানান, তিনি যে প্রতিবেদন প্রচার করেছেন তাতে কাউকে ইচ্ছা করে মানহানি কিংবা হেয় করার উদ্দেশ্যে করা হয়নি। এ রায়ের বিষয়ে আপিল করবেন বলেও জানান তিনি।

/জেইউ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের