সূত্রাপুরে বুলডোজারের ধাক্কায় নারী পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ১৭:০০আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৭:০০

সূত্রাপুরে বুলডোজারের ধাক্কায় নারী পথচারী নিহত রাজধানীর সূত্রাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বুলডোজারের ধাক্কায় এক নারী পথচারী (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
পথচারী মো. রাকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সূত্রাপুরের লক্ষ্মীবাজারে রতন জর্দা কারখানার সামনে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা সিটি করপোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ করছিল।
এ উচ্ছেদ অভিযান চলাকালে দুপুর ২টার দিকে বুলডোজারের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা বিকাল ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের