বাকৃবির শিক্ষকের অব্যাহতি কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ১৮:৪০আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৮:৪০

হাইকোর্ট পাচঁ ছাত্রের নকল ধরাকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) ফার্ম স্ট্রাকচার ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দেওয়া অব্যাহতি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনুন নাহার সিদ্দিকা সঙ্গে ছিলেন ব্যারিস্টার রফিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
একই সঙ্গে অভিযুক্ত ওই পাচঁ ছাত্রের রেজাল্ট প্রকাশকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরে আইনজীবী রফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম স্ট্রাকচার ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স (এমএস জুলাই-ডিসেম্বর ২০১৫) সেশনের ১১ ছাত্র-ছাত্রী তাদের থিসিস জমা দেয়। তার মধ্যে থেকে ৫ জনের থিসিস নকল হিসেবে প্রতীয়মান। পরে সংশ্লিষ্ট বিভাগের প্রধান ড. মো আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেন।

তিনি আরও জানান, কিন্তু প্রশাসন তার এ অভিযোগ আমলে না নিয়ে উল্টো ফল প্রকাশ করে এবং নকল ধরায় এবং অভিযোগ দেওয়ায় তার বিরুদ্ধেই অব্যাহতির আদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী