সায়েদাবাদে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৭, ১২:১৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১২:১৪

সায়েদাবাদ রাজধানীর সায়েদাবাদে বাসের ধাক্কায় ভাংগারী গুরিয়া (৫০) নামে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬টায় সায়েদাবাদের ইসলামি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরেক পরিচ্ছন্নতা কর্মী মনোয়ারা বেগমও (৪০) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের ২০৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে রাস্তা পরিস্কার করার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত দুজনকে মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভাংগারী গুরিয়াকে সকাল ৭টায় মৃত বলে ঘোষণা করেন। বাস আটক করে যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে।
/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের