মৌলভীবাজারের ৪ মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে অভিযোগ গঠন ৭ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ১৮:৪৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৮:৪৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজার জেলার রাজানগরের চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ এপ্রিল) চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ২ সদস্যর ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শেখ মুশফেক কবীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

আদালতে প্রসিকিউটর অ্যাডডভোকেট শেখ মুশফেক কবীরের সঙ্গে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও ব্যারিস্টার  আবুল কালাম। আসামি পক্ষে ছিলেন আবদুস সোবহান তরফদার।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৬ নভেম্বর মৌলভীবাজারের ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিনই রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রাম থেকে মাওলানা আকমল আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ। তবে বাকি তিন আসামি মৌলভীবাজারের মো. আনিস মিয়া ওরফে লাল মিয়া, আব্দুল মোসাব্বির ও আমীর আলীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

২০১৬ সালের ৩০ মে এই চার জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এর আগে একই বছরের ২৩ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা।

তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ৬ জনকে ধর্ষণ, ৭ জনকে অপহরণ ও ৬১ জনকে হত্যার অভিযোগ আনা হয়।

এমটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের