বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৬:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৬:৪৬

সুপ্রিম কোর্ট (ছবি: সংগৃহীত) বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ৮ জুন পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রিটকারীকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম মাসুদ হোসাইন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান।

এর আগে সকালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় বগুড়ার মোকামতলা ইউনিয়নের ২ নং সংরক্ষিত আসনের মেম্বার মোছা. ফাহিমা বেগম হাইকোর্টে রিট আবেদন করেন।

উল্লেখ্য, আগামীকাল ২৫ এপ্রিল বগুড়া জেলা পরিষদের শুধু চেয়ারম্যান পদে ভোটগ্রহণের দিন ধার্য আছে। এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর  চেয়ারম্যান পদ বাদে অন্য সব পদে বগুড়া জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

/এমটি/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের