এবার চাঁদাবাজির মামলায় রিমান্ডে সাংবাদিক আহমেদ রাজু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৭, ১৮:২০আপডেট : ০২ মে ২০১৭, ২১:৩০

আহমেদ রাজু তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ১ দিনের রিমান্ড শেষ হতেই চাঁদাবাজির মামলায় নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকালে পল্টন থানায় ওয়ালটনের দায়ের করা চাঁদাবাজি মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মাহবুবুল হাসান।  

এর আগে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াহেদুজ্জামান আহমেদ রাজুকে পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশনন্স) মো. রবিউল ইসলাম বাদী হয়ে গত ৩০ এপ্রিল নতুন সময় ডটকমের সম্পাদক সওগাত হোসেন বাবলু, সাংবাদিক আহমেদ রাজু ও মার্কেটিংয়ের সালাউদ্দীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে বলা হয়, মার্চের ৮ তারিখে আসামিরা পরস্পর যোগসাজশে ওয়ালটনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন ওয়ালটন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাদের অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার জন্য বলে। কোম্পানি তাতেও রাজি না হওয়ায় আসামিরা তাদের অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রচার করা শুরু করে।

এর আগে, তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা ওয়ালটনের মামলায় নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সোমবার (১ মে) ঢাকা মহানগর হাকিম এ কে এম মইন উদ্দিন সিদ্দিকী তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

 আরও পড়ুন: সাংবাদিক আহমেদ রাজু একদিনের রিমান্ডে

/এসআইটি/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম