উত্তরখানে শিশু ও দক্ষিণখানে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৭, ২০:৫৪আপডেট : ১১ মে ২০১৭, ২০:৫৪

উত্তরখানে শিশু ও দক্ষিণখানে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান থানাধীন পৃথক দুটি ঘটনায় বুধবার (১০ মে) এক শিশু ও বৃহস্পতিবার (১১ মে) এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তারা এখন আছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।
ধর্ষণের অভিযোগে আইনুল হক (৬৪) ও ইউসুফ মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরখানের মাজার চৌরাস্তার ফৌজিরবাথান এলাকার একটি বাসায় শারমীন আক্তার ও আইনুল হক দম্পদির সঙ্গে ছিল ১০ বছরের শিশুটি। শিশুটির দেড় বছর বয়সের সময় তাকে দত্তক নেন শারমীন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দেড় বছর আগে আইনুলের সঙ্গে তার বিয়ে হয়। শিশুটিকে নিয়েই তারা সংসার করছিলেন।
বুধবার দুপুরে একা পেয়ে শিশুটিকে আইনুল ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢামেকের ওসিসিতে পাঠায়। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এ ঘটনায় শারমীন আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে দক্ষিণখান থানাধীন মালঞ্চ সোসাইটি এলাকায় একটি মোমবাতির কারখানার শ্রমিক ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাকে একা পেয়ে ওই কারখানার মালিকের শ্যালক ইউসুফ মিয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে মেয়েটি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার এবং ইউসুফকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেছেন।
/এনএল/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী