মাসুদ হোসেনসহ ৬০ জনকে কেন রাজস্ব খাতে অন্তর্ভুক্ত নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ০০:৪৫আপডেট : ৩১ মে ২০১৭, ০০:৪৮

সুপ্রিম কোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রেভিটা লাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ প্রকল্পে চাকরিরত সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাসুদ হোসেনসহ ৬০জনকে কেন রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।  এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাশের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, জনপ্রসাশন সচিব, প্রকল্প পরিচালকসহ মোট সাতজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শিশির মনির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন।   

শুনানি শেষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রেভিটা লাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ প্রকল্পে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) হিসেবে ২০১১ সালে প্রায় ১৩ হাজার জন চাকরিতে যোগ দেন। তাদের সঙ্গে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাসুদসহ ৬০জনও ছিলেন। প্রকল্পটির মেয়াদ ছিল ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত। পরবর্তী সময়ে এ প্রকল্পর মেয়াদ এক বছর বাড়ানো হয়। ওই প্রকল্পে কর্মরত সবার এসিআর বুক খোলা হয়। সার্ভিস বুক খোলারও নির্দেশ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের কাউকেই রাজস্বখাতে অন্তর্ভুক্ত না করায় সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করেন।  

/এমটি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের