শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৭, ১৫:১৮আপডেট : ১৬ জুন ২০১৭, ১৫:১৮

উদ্ধার করা বৈদেশিক মুদ্রা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবজির ব্যাগে বিশেষভাবে লুকানো বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুক্রবার (১৬ জুন) সকালে মো. মোতালেব নামে ওই ব্যক্তিকে ধরা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় ৭৬ লাখ ৫৮ হাজার ১২৩ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা। শুল্ক গোয়ন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে মোতালেবকে নজরদারিতে রাখেন। ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বাংলাদেশ বিমানের বিজি ০৮৪ ফ্লাইটে তার যাওয়ার কথা ছিল। সকাল সাড়ে ৬টার দিকে এয়ারলাইন্সের চেকইন কাউন্টারে তাকে চ্যালেঞ্জ করা হয়। তার পাসপোর্ট চেক করে দেখা যায়, গত বছর থেকে এ পর্যন্ত ১৮ বার দেশের বাইরে যাতায়াত করেছেন তিনি।
এরপর ওই যাত্রীকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে এসে তল্লাশির পর সৌদি রিয়াল, সংযুক্ত আর আমিরাতের দিরহাম, ব্রুনাই রিংগিত, থাই বাথ, সিংগাপুর ডলার, ইউএস ডলার, চীনা ইউয়ান মুদ্রা উদ্ধার করা হয়। এসব মুদ্রা তার সবজির ব্যাগে বিশেষভাবে লুকানো ছিল।
বাংলা ট্রিবিউনকে শুল্ক গোয়ন্দা প্রধান বলেন, ‘ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ করেছেন ওই যাত্রী। এ কারণে আটককৃত মো. মোতালেবকে শুল্ক আইন ও অর্থপাচার প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে।’
ড. মঈনুল খান আরও বলেন, ‘আমাদের ধারণা, আটক যাত্রী একজন বাহক। তিনি চোরাচালানি পণ্য কিনতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন।’
/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম