এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ১৭:২০আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৭:২২

এনসিসি ব্যাংক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি ব্যাংক) পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার এই সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা খান।
এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন এনসিসি ব্যাংকের পরিচালক হারুন অর রশিদ। ওই রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত নির্বাচন স্থগিতের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন।
উল্লেখ্য, সোমবার (১৭ জুলাই) এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা ছিল।
/এমটি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান