আদালত ও সংসদের মধ্যে পারস্পরিক সম্মান থাকা উচিত: সুপ্রিম কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৭, ১৮:৪৭আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৮:৫৬

সুপ্রিম কোর্ট আদালত বা বিচারকরা সংসদ সদস্যদের বিরুদ্ধে মর্যাদাহানিকর মন্তব্য করতে পারেন না বলে মনে করেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগ আরও বলেন, আদালত ও পার্লামেন্টের মধ্যে পারস্পারিক সম্মান ও সংহতি থাকা উচিত। ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে দেওয়া আপিলের পূর্ণাঙ্গ রায়ে মঙ্গলবার এসব কথা বলেন আদালত।

আপিল খারিজ করে দেওয়া রায়ে বলা হয়েছিল, আপত্তি তোলা কিছু শব্দ এক্সপাঞ্চ করা হবে। সে অনুযায়ী, হাইকোর্টের রায়ের যেসব শব্দ নিয়ে আদালতের বন্ধু আইনজীবীরা আপত্তি তুলেছিলেন সেগুলো এক্সপাঞ্চ করা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট থেকে দেওয়া পর্যবেক্ষণের অংশ তুলে ধরে তা কেন এক্সপাঞ্চ করা হয়েছে, তা বলা হয়েছে। একইসঙ্গে পরস্পরের মধ্যে কী ধরনের অবস্থান থাকা উচিত, সেটি বিবরণীতে রয়েছে।  এতে বলা হয়েছে, আদালত বা বিচারকরা সংসদ সদস্যদের বিরুদ্ধে এ ধরনের মর্যাদাহানিকর মন্তব্য করতে পারেন না। আদালত ও পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্মান ও সংহতি থাকা উচিত। পাশাপাশি সংসদেরও সুপ্রিম কোর্টের কার্যক্রমের বিরুদ্ধে কোনও মন্তব্য করা উচিত নয়, যা পার্লামেন্টের কার্যক্রম সম্পর্কিত সাংবিধানিক ধারা ৭৮(২) এবং ২৭০ এবং ২৭১ নম্বর রুলসে নিষিদ্ধ।

ষোড়শ সংশোধনী বাতিল চেয়ে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আপিল বিভাগের শুনানিতে হাই কোর্টের রায়ের কিছু শব্দ নিয়ে আপত্তি জানিয়েছিলেন অ্যামিকাস কিউরি। আদালত রায় দেওয়ার সময় হাই কোর্টের রায় বহাল করার পাশাপাশি আপত্তি ওঠা শব্দগুলো এক্সপাঞ্চ করে দেওয়ার কথা জানান। কোন কোন বিষয় এক্সপাঞ্চ করলো, এখন জানা যাবে।’

/ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ