পাকিস্তানে প্রশিক্ষিত নেতাসহ নব্য জেএমবির ৫ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ২৩:১৪আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২৩:১৪

গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা থেকে পকিস্তানে সামরিক প্রশিক্ষণ নেওয়া এক নেতাসহ নব্য জেএমবি’র পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোজিম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো- ইউসুফ আলী (৩০), সাইফুল ইসলাম (১৯), রহমত উল্লাহ (২১), মুকুল হোসেন (১৯) ও আলম হোসেন (৩৪)। এদের মধ্যে ইউসুফ নব্য জেএমবি’র একজন ধর্মীয় আধ্যাত্মিক নেতা। সে পাকিস্তান থেকে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, বোমা তৈরির কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ, জঙ্গি সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদানে ব্যবহৃত মেসেজিং অ্যাপসে কথোপকথনের স্ক্রিনশট উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা সবাই নব্য জেএমবি’র সদস্য। তারা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়নের পরামর্শ করতে ডেমরায় মিলিত হয়েছিল। তাদের মধ্যে ইউসুফ বর্তমানে সে নব্য জেএমবি’র জিহাদি শিক্ষাগুরু, সদস্য সংগ্রাহক ও অস্ত্র-বোমা প্রশিক্ষক। গ্রেফতারকৃত আসামি সাইফুল, রহমত, মুকুল, আলমসহ আরও অনেকেই তার শিষ্য।
সূত্র আরও জানায়, নব্য জেএমবি’র বর্তমান আমির আইয়ুব বাচ্চু’র নির্দেশনা অনুযায়ী তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্নস্থানে গোপন বৈঠকে মিলিত হতো এবং অস্ত্র-বিস্ফোরক আদান-প্রদান করত।

/এনএল/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ