বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের পা ভেঙে দিয়েছে বখাটেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৭, ১৭:৫৭আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৭:৫৯

খালাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে এগিয়ে আসায় পিটিয়ে এক যুবকের পা ভেঙে দিয়েছে বখাটেরা। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণিতে এ ঘটনা ঘটে। আহত আলী ইমাম রাকিব (২২) বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

আহত আলী ইমাম রাকিব রাকিবের মা বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন জামান চৌধুরী। বাংলা ট্রিবিউনকে তিনি এসব তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, ‘আমার পরিবারের আত্মীয়দের দাওয়াত ছিল। মিরপুর ১১ থেকে আমার চাচাতো বোনের মেয়ে আমাদের বাসায় আসে। সে মেডিক্যালের শিক্ষার্থী। আমরা নতুন বাসা নেওয়ায় সে চিনতে পারছিল না। তাকে নিয়ে আসার জন্য আমার ছেলে রাকিব নিচে গেলে দেখতে পায়, ফাহিম নামের একটা ছেলে ও আরেক যুবক আমার চাচাতো বোনের মেয়েকে উত্ত্যক্ত করছে। ওড়না ধরে টানছে। তখন আমার ছেলে ফাহিমদের ধমক দেয় ও একটা চড় দেয়।’

মানবাধিকার কমিশনের মহিলা বিষয়ক সম্পাদিকা আরও জানান, বখাটেদের শাসানোর পর ভাগ্নিকে বাসার লিফটে তুলে দিয়ে কোমল পানীয় কিনতে দোকানে যায় রাকিব। তখন ফাহিম আরও দুই-তিনজনকে সঙ্গে নিয়ে রড দিয়ে মেরে তার পা ভেঙে দিয়েছে।

চিকিৎসকরা পরিবারকে জানিয়েছেন, রাকিবের ডান পায়ের দুই স্থানে ভেঙে গেছে। তার অবস্থা গুরুতর। পা সারাতে বড়সড় অস্ত্রোপচার করাতে হবে।

এ প্রসঙ্গে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ফাহিম নামের একজনের নাম জানতে পেরেছি। তাকে আটক করতে তার বাসা ও সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে।’

/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম