‘বিদেশে পালিয়ে থাকা জঙ্গিদের ফেরত আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৪:১১আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৪:১১

‘বিদেশে পালিয়ে থাকা জঙ্গিদের ফেরত আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে’ বিদেশে পালিয়ে থাকা জঙ্গিদের ফেরত আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে আয়োজিত স্পোকেন ইংলিশ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘যেসব জঙ্গি দেশে পালিয়ে রয়েছে তাদের ধরতে গ্রেফতারি অভিযান চলছে। এছাড়া যেসব জঙ্গি বিদেশে পলাতক রয়েছে, তাদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘জঙ্গিদের নতুন করে হামলা করার সক্ষমতা এখন আর নেই।’
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘সারাদেশে জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট হচ্ছে। এটা প্রক্রিয়াধীন রয়েছে। এটি হলে জঙ্গিবিরোধী অভিযানে দেশজুড়ে আমাদের সক্ষমতা আরও বাড়বে।’
সম্প্রতি ভারতে এক জঙ্গি গ্রেফতার বিষয়ে সিটিটিসি ইউনিটের প্রধান বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, আব্দুল্লাহ আল মামুন নামে যে জঙ্গি ভারতে গ্রেফতার হয়েছে, তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায়। সে আট বছর আগে ভারতের একটি মাদ্রাসায় পড়তে গিয়েছিল। আমরা ধারণা করছি, এই আব্দুল্লাহ ভারতেই ‘র্যা ডিক্যাল’ হয়েছে।’
ইংলিশ স্পোকেন কোর্স নিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকতা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং। দেশি-বিদেশি লোকজনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষা একটি অন্যতম মাধ্যম। যে যত বেশি ইংরেজি ভাষায় পারদর্শী হবেন, তিনি তত বেশি সফল হবেন।’
তিনি ইংরেজি স্পোকেন কোর্সের অংশগ্রহণকারী ও আয়োজকদের এ ধরনের উদ্যোগের জন্য স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকন্দ, সেক্রেটারি সরোয়ার আলম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটের সেক্রেটারি মুরসালিন নোমানি।
ইংরেজি স্পোকেন কোর্সের সহযোগিতায় রয়েছে বিডিইয়ংস্টারস নামে একটি প্রতিষ্ঠান।

/এনএল/এআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে