সিদ্দিকুরের চোখে টিয়ারশেল: প্রতিবেদন দিতে আরও ৭দিন সময় চেয়েছে তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ২০:০৬আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ২০:১৩

হাসপাতালে সিদ্দিকুর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের ওপর পুলিশের হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য গঠিত রমনা বিভাগের তদন্ত টিম আরও সাতদিনের সময় চেয়েছে। যদিও  মঙ্গলবার( ৮ আগস্ট) সন্ধ্যা ৭ টার মধ্যে এই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কাজে যারা যুক্ত ছিলেন, তারা অন্যান্য ডিউটি পালন করে এই তদন্ত কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেননি। তাই তারা আজ প্রতিবেদন না দিয়ে সময় চেয়েছেন।’

এই বিষয়ে তদন্তে যুক্ত একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীর  সাক্ষ্য নেওয়া বাকি আছে। এছাড়া তদন্ত কাজে যুক্ত আরেকজন  কর্মকর্তা আবার  ঢাকা মহানগর পুলিশের উচ্চতর তদন্ত কমিটির সদস্য ছিলেন। ওই তদন্ত শেষ করে রমনা জোনের তদন্ত টিমের সদস্য হয়ে নতুনভাবে কাজ করায় এই অতিরিক্ত সময় দেওয়ার জন্য অনুরোধ করেছেন।’

তদন্ত সূত্র জানায়, সাত দিন সময়ের প্রার্থনা করা হলেও কাজ প্রায় গুছিয়ে এনেছেন তদন্তকারী কর্মকর্তারা। এরইমধ্যে টিয়ারশেল নিক্ষেপকারী পুলিশ সদস্যসহ কমান্ডিং অফিসারদের দায়িত্বে অপেশাদারিত্বের তথ্য-প্রমাণ  খুঁজে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। তবে ঢাকা মহানগর পুলিশের গঠিত  উচ্চতর কমিটির জমা দেওয়া প্রতিবেদনের সঙ্গে কোনও তথ্য-প্রমাণ কিংবা জড়িত সদস্যদের নাম ও সংখ্যায়  যেন কোনোভাবেই সাংঘর্ষিক না হয়,  এই বিষয়টি এড়ানোর জন্যই রমনা জোনের তদন্ত টিম আরও সময় চেয়েছে। 

পুলিশ সদর দফতরে জমা দেওয়া প্রতিবেদনের সঙ্গে সঙ্গতি রেখে রমনা জোন পুলিশের তদন্তকাজ চলছে কিনা, এমন প্রশ্নের জবাবে উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত টিম স্বাধীনভাবে কাজ করছে। তাদের কাছে আমি কোনও কিছুই জানতে চাইনি।  সঠিক তদন্তের জন্য অতিরিক্ত সময় লাগলে তো করার নিছু নেই।’

 /এসএমএন/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের