রায়ের বিরুদ্ধে আওয়ামীপন্থী আইনজীবীদের তিন দিনের প্রতিবাদ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ১৪:৩৩আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৪:৪৫

ষোড়শ সংশোধনী বাতিলের রায় সারাদেশের আইনজীবীদের সংক্ষুব্ধ করেছে বলে মন্তব্য করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এই রায়ের প্রতিবাদে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনটির নেতারা। শনিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন তারা। তাদের ভাষ্য, ‘একটি মহল রায় নিয়ে বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।’

রায়ের বিরুদ্ধে আওয়ামীপন্থী আইনজীবীদের তিন দিনের প্রতিবাদ কর্মসূচি আগামী ১৩, ১৬ ও ১৭ আগস্ট দুপুরে সারাদেশের আইনজীবী সমিতিতে এক ঘণ্টার প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়— রায়ে যেসব ‘আপত্তিকর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অপ্রাসঙ্গিক’ পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো স্বতপ্রণোদিত হয়ে প্রত্যাহার করতে আদালতের প্রতি দাবি জানায় আইনজীবী সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির এমন বক্তব্য অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আসার পথ সুগম করে। এ ধরনের বক্তব্য ও পর্যবেক্ষণ কখনও গ্রহণযোগ্য নয়। প্রধান বিচারপতি পূর্ণাঙ্গ রায়ে যে অপ্রাসঙ্গিক বক্তব্য ও পর্যবেক্ষণ দিয়েছেন তা আইনজীবী অঙ্গনকে সংক্ষুব্ধ ও ব্যতিত করেছে। তিনি অপ্রাসঙ্গিকভাবে বঙ্গবন্ধু, জাতীয় সংসদ, আদালতের প্রতি রাষ্ট্রপতির নিয়ন্ত্রণ এবং নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য দিয়েছেন।’

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিবের ভাষ্য, ‘আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। মাননীয় প্রধান বিচারপতির প্রতি দেশবাসী দায়িত্বশীল আচরণ আশা করে। বঙ্গবন্ধুকে ইঙ্গিত করে তিনি যে বক্তব্য লিখেছেন তাতে আইনজীবীসহ সারাদেশের মানুষ ক্ষুব্ধ। বিষয়টি আমাদের সংবিধানের মাধ্যমে স্বীকৃত ও মীমাংসিত। প্রধান বিচারপতি জাতীয় সংসদকে হেয় করে কটূক্তি করেছেন। সংসদকে হেয় করা মানে গণতন্ত্র ও জনগণকে হেয় করা।’

দেশের রাজনৈতিক অপশক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র ও সাংবিধানিক শূন্যতা তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন এই আইনজীবী। তার বক্তব্য, ‘যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে নস্যাৎ করতে চাই সরকার ও বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করাতে চাই। যারা বিচারাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় আমরা তাদের প্রতিহত করবো।’

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ ফজলে নূর তাপস আরও বলেছেন, ‘একটি দল বিচারাঙ্গনকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক এবং আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকও আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন। এতে আমরা মনে করেছি, এ রায় নিয়ে কোনও মহল বিচারাঙ্গনকে প্রশ্নবিদ্ধ করে কোনও বক্তব্য দেবে না।’
বিচারপতি এবিএম খায়রুল হকের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে একমত পোষণ করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা মনে করি গণতন্ত্র ও ন্যায়বিচারের স্বার্থে বিচারপতি এবিএম খায়রুল হক যথার্থই বলেছেন।’

এক প্রশ্নের জবাবে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, “আমাদের এ বক্তব্য আদালতের বিরুদ্ধে নয়। রায়ে কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য এসেছে। যা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। রায়ে বলা হয়েছে ‘এ দেশ একক নেতৃত্বে স্বাধীন হয়নি’, এটি অসত্য ও বেদনাদায়ক।”

/পিএইচসি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী