পিকআপের ধাক্কায় ডিএনসিসি’র পরিচ্ছন্নতাকর্মী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৭, ১৪:৫১আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৪:৫৩

সড়ক দুর্ঘটনা রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক  পরিছন্নকর্মী নিহত হয়েছেন। তার নাম হায়াতুন নেসা (৪৭)। আজ শুক্রবার (১৮ আগস্ট)  সকালে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)  কর্মকর্তা রকিবুল হাসান জানান, সকালে উত্তরা জসিম উদ্দিন সড়কে পরিছন্নতার কাজ করছিলেন হায়াতুন নেসা। এ সময় একটি পিকআপ তাকা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল সাড়ে ১০টায় মারা যান।

হায়াতুন নেসার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার বাবুখালী গ্রামে। তিনি  টঙ্গী স্টেশন রোডে বসবাস করতেন। তার স্বামীর নাম জায়েদ আলী।

/এআইবি/এফএস/ 

আরও পড়ুন- খালেদা জিয়ার রাজনীতি এখন টেমস নদীর পাড়ে ভ্যানিটি ব্যাগে: ওবায়দুল কাদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের