মিরপুরে মুখোশধারীদের গুলিতে ঠিকাদার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ০২:৪০আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০২:৪০

রাজধানীর মিরপুরের শ্যাওড়াপাড়ার ইকবাল রোড এলাকায় ঠিকাদার আনিসুর রহমান আনিস (৪৫) মুখোশধারী দুই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পপুলার হাসপাতালে তিনি মারা যান।

গুলিতে নিহত ঠিকাদার আনিস ওই ঠিকাদারের সঙ্গে থাকা বন্ধু রবি জানান, পীরেরবাগের ইকবাল রোড এলাকার চায়ের দোকানের সামনে দুই জন মুখোশধারী পায়ে হেঁটে এসে আনিসকে গুলি করে পালিয়ে যায়। তার শরীরের মাথায়, কানে, পিঠে ও হাতে গুলি লাগে।

তিনি আরও বলেন, ‘ইকবাল রোডে একটি ১০ তলা ভবন নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন আনিস। ১৪নং ওর্য়াডের কাউন্সিলার হুমায়ূন রশিদ জনি এই কাজের দায়িত্ব আনিসকে দিয়েছিলেন।’ তবে কারা, কি কারণে গুলি করেছেন এ বিষয় তিনি কিছু বলতে পারেননি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ওই ঠিকাদারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী