পালানোর সময় বিমানবন্দরে দুর্নীতি মামলার আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ১৯:২০আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৯:২০

গ্রেফতার কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া দুর্নীতি মামলার এক আসামিকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিমানবন্দর দিয়ে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ মো. বাহাউদ্দিন সাদী নামের ওই আসামিকে গ্রেফতার করে।
জানা যায়, প্রায় ৯০ কোটি টাকা আত্মাসাতের অভিযোগ রয়েছে রেমিয়েন ডিস্ট্রিবিউশন লিমিটেডের মালিক মো. বাহাউদ্দিন সাদীসহ ১৫ জনের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে দেশ ছেড়ে সিঙ্গাপুর যাচ্ছিলেন বাহাউদ্দীন। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে। ফলে বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, গ্রেফতারকৃত বাহাউদ্দিন সাদীসহ ১৫ জনের বিরুদ্ধে ৮৯ কোটি ৬৫ লাখ ৯ হাজার ২১ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগের চূড়ান্ত প্রতিবেদন খুব শিগগিরই দেওয়া হবে। প্রতিবেদন দাখিলের বিষয়টি জানতে পেরে আসামি বাহাউদ্দিন দেশ ছেড়ে সিঙ্গাপুর পালানোর চেষ্টা করে। পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১১ নভেম্বর নরসিংদী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি