টাঙ্গাইলের এলেঙ্গায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। সোমবার গভীর রাত থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রেখেছেন র্যাবের সদস্যরা।
এদিকে, রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাবের সদস্যরা। সোমবার গভীর রাতে এ অভিযান শুরুর পর কমপক্ষে পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।








