রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ০২:১১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৮

ধর্ষণ রাজধানীর দারুসসালাম এলাকায় এক স্কুলছাত্রীকে (১৪) নির্যাতনের পর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতবস্থায় ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রীটির বাবা জানান, গতকাল বেলা ১১টার দিকে একই এলাকার রতন মিয়ার ছেলে সোহান তাকে ডেকে নিয়ে যায় বালুর মাঠ এলাকায়। সেখানে সোহানের আরও ৪ বন্ধু তাকে মারধর করে জোরপূর্বক দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে সোহান তাকে ধর্ষণ করে।
তিনি আরও জানান, পরদিন সোমবার স্থানীয়দের জানিয়ে দারুসসালাম থানায় যাওয়া হয়। সেখান থেকে পুলিশ তাদের হাসপাতাল যাওয়ার পরামর্শ দেন, পরে মেয়েকে নিয়ে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে মেয়েটি হাসপাতালের গাইনি বিভাগের ওয়ার্ডে ভর্তি রয়েছে। পরে সেখান থেকে তাকে ওসিসিতে পাঠানো হবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রী রাত সোয়া ৯টায় হাসপাতালে ভর্তি হয়েছে।’

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী